আওয়ার ইসলাম ডেস্ক: ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্ত এবং ফোনে আড়িপাতা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়েছে সোমবার। আদালত আগামী ১৯ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আদালত বলেছেন, ব্যক্তিগত বিষয়গুলোতে আড়িপাতা যেমন ঠিক না, তেমনি মিডিয়া সগৌরবে যেভাবে প্রচার করে এটাও কিন্তু ঠিক না। এজন্য সাংবাদিক, বিটিআরসিসহ সকলেরই সজাগ থাকা দরকার।
আদালত বলেন, এই ফোনালাপের কথোপকথন মিডিয়ায় প্রকাশের পর সংশ্লিস্ট ব্যক্তিকে অনেক ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এই ফোনালাপ কারা রেকর্ড করে? দুই পক্ষের মধ্যে যেকোনো এক পক্ষ করে থাকতে পারে, তৃতীয়পক্ষও করতে পারে। তৃতীয় পক্ষের কি লাভ, আমার মনে হয় বিটিআরসিকে এটা দেখা দরকার।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
এর আগে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার খোন্দকার রেজা-ই-রাকিব এবং রিট আবেদনকারীপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। এসময় আদালত উল্লেখিত অভিমত দেন।
শুনানিতে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, দেশে আইনের শাসন রক্ষা ও প্রতিষ্ঠার জন্য একজন আইনজীবী আইনি কাঠামোর মধ্যে সব করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল আইনে যখন একজন আইনজীবী শপথ নেন, এই শপথ অনুযায়ী একজন আইনজীবী দেশের স্বার্থে রিট আবেদন করতে পারেন। তিনি বলেন, বার কাউন্সিল আইন অনুযায়ী আইনগত প্রতিকার পাইয়ে দেওয়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা একজন আইনজীবীর শপথের অংশ। এখানে অ্যাটর্নি জেনারেল নিজেই বার কাউন্সিলের অংশ। সে কারণে একজন আইনজীবী রিট আবদেন করার অধিকার রাখেন। তিনি বলেন, এই রিট আবেদন করার আগে বিটিআরসিসহ সংশ্লিস্টদের আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। একারণে রিট আবেদন করা হয়েছে। বিটিআরসির আইনে ফোনালাপ ফাঁস হবার পর দেওয়ানি ও ফৌজদারি আইনে প্রতিকার পাবার সুযোগ আছে সত্য। তিনি বলেন, আমাদের অভিযোগ কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে নয়। আইন অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সরকারের তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেকোনো নাগরিকের ফোনালাপ রেকর্ড করার সুযোগ আছে। এটা নিয়ে
আমাদের কোনো কথা নেই। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃংখলা রক্ষায় ফোনালাপ রেকর্ড করুক তাতে আপত্তি নেà¦