সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সৌদি আরব গমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মুহা. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সৌদি আরব সফরকালে প্রতিনিধি দল ১৪৪৩ হিজরী সালের ওমরাহ এবং সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন।

এছাড়াও বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফররত প্রতিনিধি দলটি আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দল মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। একই দিনে প্রতিনিধি দল মক্কায় হাজীদের ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবেন।

তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফাও পরিদর্শন করবেন। প্রতিনিধি দল জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসসমূহ পরিদর্শন করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিনিধি দলের মদিনাস্থ ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের কথা রয়েছে।

প্রতিনিধি দলটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম পিএচডি, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, হজ অফিস, ঢাকার পরিচালক হজ মো. সাইফুল ইসলাম। ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ