শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ডিমের পর ভুলেও খাবেন না যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীর ঠিক রাখার জন্য ডিমের কোনো বিকল্প নেই। প্রতিদিন সকালে ডিম খেলে শরীর ভালো থাকে। তবে সুস্থ থাকতে ডিমের সঙ্গে কিছু খাবার না খাওয়াই ভালো। আসুন জেনে নেই কোন খাবারগুলো ডিম খাওয়ার পর খাওয়া ঠিক নয়।

চিনি

ডিম আর চিনি একসঙ্গে মিশলেই সেখান থেকে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। যা রক্তকে জমাট বাধিয়ে দেয়।

সয়া দুধ

সয়া মিল্কের সঙ্গে ডিম খাবেন না। এতে দেহে প্রোটিনের শোষণ বাধাপ্রাপ্ত হয়।

চা

ডিম এবং চা অনেকেই একসঙ্গে খান। বিশেষত অনেক ভাজাভুজিতে ডিম মেশানো হয়। আবার ডিমভাজার সঙ্গে চা কিংবা কফিও অনেকে পছন্দ করেন। কিন্তু এই দুই খাবার একসঙ্গে হজম করা বেশ কঠিন। এছাড়াও এখান থেকে হতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও। যা পরবর্তীকালে শরীরকে ড্যামেজ করে দেয়।

বেকন

ডিমের সঙ্গে বেকনের কম্বিনেশন বিশ্ব জুড়েই খুব জনপ্রিয়। ব্রেকফাস্ট টেবিলে এই দুটি খাদ্য একসঙ্গেই পরিবেশন করা হয়। কিন্তু বেকন এবং ডিম এই দুয়ের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। সেই সঙ্গে ফ্যাট। একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায় কিন্তু একটু পরেই তা ভ্যানিশ হয়ে যায়। ফলে শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে।

পারসিমন

পারসিমন হলো একরকম মিষ্টি জাপানি ফল। ডিম খাওয়ার পর এই ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আসে।

অন্যান্য যে খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে এই সব খাবারও এড়িয়ে চলুন। বিশেষত তরমুজ জাতীয় কোনও ফল খাবেন না। এমনকী চিজ, দুধ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন শস্যদানা এসব না খেলেই ভালো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ