মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মাস্ক না পরায় ৫০০ ডলার জরিমানা গুনতে হল অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাস্ক না পরার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় অ্যাবটের একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি।

এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে।

জরিমানা প্রদান করবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করবো না।’

অবশ্য প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, মাস্ক না পরেই অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন।

এর আগে মাস্ক না পরার কারণে দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়েছিল।

এদিকে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ফের সংক্রমণ বেড়ে যাওয়া লকডাউন আরোপসহ কড়া বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে মাস্ক ও টিকাবিরোধীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ