সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

খন্দকার মাহবুবের ভেন্টিলেশন খুলে দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হওয়ায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ভেন্টিলেশন খুলে দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন খন্দকার মাহবুবের জুনিয়র মাসুদ রানা। তিনি বলেন, আজ সকাল থেকে স্যার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন।

খন্দকার মাহবুব করোনা আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। তাকে কিছু দিন সাপোর্টে রাখা হয়েছিল।

সিনিয়র এই আইনজীবী বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালের ৮ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর একই বছরের ৩১ জানুয়ারি তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে পারমিশন পান।

সিনিয়র এই আইনজীবী ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ