মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

২৭ বছর পর উজবেকিস্তানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলগামী মেয়েদের হিজাবের উপর নিষেদ্ধাজ্ঞা তুলে নিয়েছে উজবেকিস্তান। দীর্ঘ ২৭ বছর পর সেদেশের শিক্ষামন্ত্রী শেরজোদ শেরমাটোভ মুসলিম মেয়েদের স্কুলে গমন নিশ্চিত করতে শিক্ষার্থীদের স্কার্ফ পরার অনুমোদন প্রদান করেন।

উজবেকিস্তানের শিক্ষামন্ত্রী শেরজোদ শেরমাটেভ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের জাতীয় মূল্যবোধের বিবেচেনায় স্কুলের ছাত্রীদের স্কার্ফ পরার অনুমোদন দেওয়া হবে। স্কুলে তাদেরকে সাদা হালকা রঙের কাপড় ও টিউবেটিকার (স্থানীয় টুপি) ইউনিফর্ম হিসেবে পরার পরামর্শ দেওয়া হয়।

অভিভাবকদের পক্ষ থেকে অসংখ্য আবেদনের পর সরকারের তরফ থেকে স্কুলছাত্রীদের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উজবেক শিক্ষামন্ত্রী। তবে এ পরিবর্তনের মাধ্যমে দেশকে গোপনে ইসলামী করার পরিকল্পনা নেই বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক। শিক্ষা ও ধর্ম একটি অপরটি থেকে সম্পূর্ণ ভিন্ন। তবে হিজাবি মেয়েরা যেন অন্য মেয়েদের ওপর তা চাপিয়ে না দেন।’

সম্প্রতি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মির্জিওয়েভ দেশটির ধর্মবিষয়ক একটি আইনে পরিবর্তন আনেন। তাতে স্বীকৃত ধর্মীয় ব্যক্তি ছাড়া অন্যদের প্রকাশ্যে ধর্মীয় পোশাক পরার নিষেধাজ্ঞাকে বাতিল করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়সহ সরকারি অফিসগুলো পোশাকবিধি অনুসারে নিজেদের একটি ইউনিফর্ম তৈরি করে। নারীদের পোশাকে শিক্ষা বিভাগ নিজেদের অবস্থান শিথিল করে।

অনেক দিন যাবৎ উবেকিস্তানে স্কুলগামী শিক্ষার্থীদের ইউনিফর্ম নিয়ে নানা আলোচনা চলছে। স্কুলের নির্দেশনাক্রমে শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষ ও ইউরোপীয় পোশাক পরতে হবে। সেই অনুসারে মেয়ে শিক্ষার্থীদের মাথার স্কার্ফ ছাড়াই হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের স্কার্ট পরতে বলা হয়। এর ফলে মুসলিম মেয়েদের হিজাব পরা কার্যত নিষিদ্ধ করা হয়।

মধ্য-এশিয়ার দেশ উজবেকিস্তানে ইসলাম প্রধান ধর্ম। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার তিন দশকে দেশটির ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় থেকে মুসলিমদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সেই ধারাবাহিকতায় সেখানে নারীদের হিজাব পরিধানে কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু জনসাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে হিজাব নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিতে বাধ্য হচ্ছে দেশটির সরকার। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ