শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রিলিজ হলো মাহফুজুল আলমের গাওয়া নাতে রাসুল ‘স্বপ্ন আমার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রয়াত সংগীতশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজুল আলমের গাওয়া 'স্বপ্ন আমার' শিরোনামে একটি শ্রুতিমধুর নাতে রাসুল প্রকাশিত হয়েছে আজ।

বিকেল ৫টার দিকে ইসলামী সংগীত প্রকাশের ইউটিউব প্লাটফর্ম 'হলি টিউন' চ্যানেলে প্রকাশিত হয় নাতে রাসুলটি।

সংগীতটিতে প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন মাহফুজুল আলম ও তার দীর্ঘদীনের বন্ধু তাওহিদ জামিল। কথামালা সাজিয়েছেন লন্ডন প্রবাসী আল ফরহাদ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। দিক নির্দেশনায় ছিলেন যৌথভাবে মুফতি সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও ডিরেকশনে ছিলেন এইচ আল হাদী।

সংগীতটি সম্পর্কে বলতে গিয়ে মাহফুজুল আলমের স্মৃতিচারণ করতে গিয়ে হলি টিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান  বলেন- আমাদের একান্ত সহযাত্রী মাহফুজুল আলম আমাদের মাঝে নেই প্রায় দুমাস হয়ে যাচ্ছে। সে আর আমাদের মাঝে ফিরবে না এটা আমরা ভাবতেই পারছি না।

সংগীতের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন লন্ডন প্রবাসী আল ফরহাদ ভাই একসাথে কয়েকটি লিরিক দিয়েছিলেন দুই বছর আগে। এরমধ্যে ৩টি লিরিক প্রায় কাছাকাছি সময়ে আমি সুর করেছিলাম। এরমধ্যে নাতে রাসুলটি মাহফুজুল আলম আর তাওহীদ জামিলকে দিয়েছিলাম। এ নাতটা বেশ পছন্দ করে ওরা দুজন গেয়েছেন। ছয় মাস লেগেছে এর রেকর্ডিং এবং মাস্টারিং ফাইনাল করতে। গত জানুয়ারিতে সিদ্ধান্ত হয় গজলটি রোজার আগে রিলিজ করা হবে। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সম্ভব হয়নি। কথা ছিলো কুরবানীর পর সর্বপ্রথম এ সংগীতের কাজ হবে। কিন্তু ততদিনে মাহফুজকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু রয়ে গেছে তার গেয়ে যাওয়া শ্রুতিমধুর সংগীতটি।

তিনি বলেন, আশা করি সংগীতটি শ্রোতারা অত্যন্ত পছন্দ করবে। সাথে সাথে মাহফুজুল আলমের জন্য সবাই দোয়া করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ