মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধীদের সংঘর্ষ, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে নিরাপত্তা বাহিনী এবং জান্তাবিরোধী মিলিশিয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে মিয়ানমারের মাইয়িন থর গ্রামে নিহতের এ ঘটনা ঘটেছে।

দেশটির অ্যাক্টিভিস্ট ও বিরোধীরা সামরিক সরকারের বিরুদ্ধে গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। এসময় তারা জানায়, বাহির থেকে কোনো অর্থপূর্ণ হস্তক্ষেপের অভাবে তারা সশস্ত্র প্রতিরোধের পথ বেছে নিয়েছে।

গত শনিবার ভোরে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট (রাষ্ট্রের আইন অমান্য করার আন্দোলন) এক বিবৃতিতে জানায়, ‘মিয়ানমারের তরুণদের যা আছে তাই নিয়ে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই।’একইসঙ্গে জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য মতের সরকারের (ইউএনজি) সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানায় তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ