মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী

ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড বৃষ্টির পর ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ প্লাবিত হয়েছে। ৪৬ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতে শহরজুড়ে 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিজ্যুয়ালে দেখা গেছে, আংশিক প্লাবিত বিমানবন্দরের মেঝেতে বিমান দাঁড়িয়ে রয়েছে। খারাপ আবহাওয়া বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।

'আকস্মিক বৃষ্টির' কারণে বিমানবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে জানিয়ে এক টুইট বার্তায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর বলেছে, 'বিষয়টি সমাধান করা হয়েছে।'

১৯৭৫ সালের পর এবারই প্রথম দিল্লিতে বৃষ্টিপাত ১ হাজার মিলিমিটার ছাড়িয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ