রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২০২৩-এর লক্ষ্য অর্জনে এবার আর ট্রেন মিস করবে না তুরস্ক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও তুরস্ক ২০২৩ সালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই বার আর আমরা ট্রেন মিস করব না, সামনের সারিতে তুরস্ক প্রাপ্য জায়গা দখল করে নিবে।

শনিবার তুরস্কের স্বাধীন শিল্পপতি ও ব্যবসায়ীদর সংগঠন এমইউএসআইএডি'র সাধারণ সভায় উপস্থিত হয়ে তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে প্রায়ই ‘২০২৩ সালে লক্ষ্য অর্জন’ এর কথা বলেন। বিশ্লেষকদের ধারণা, এই লক্ষ্য বলতে তিনি হয়তো ‘লুজান চুক্তি’র সমাপ্তির বছরকে তুলে ধরার চেষ্টা করেন এবং এ চুক্তির সময়সীমা শেষ হওয়ার পর তিনি যে বৈপ্লবিক পদক্ষেপ নেবেন, সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

শনিবার এরদোগান বলেন, বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও অর্থনীতিতে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, দ্রুত পূর্বের অবস্থানে ফিরছি। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য ধসে পড়ছে উল্লেখ করে এরদোগান বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে নতুন বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পরিবহণ থেকে খনিজ সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য নিরাপত্তা থেকে বিচার ব্যবস্থাসহ; লক্ষ্যে পৌঁছাতে তুরস্কের প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। যে অবকাঠামো আমাদের প্রয়োজন ছিল তা আমরা গড়তে সমর্থ হয়েছি। এ সময় তিনি বলেন, এই বার আর তুরস্ক ট্রেন মিস করবে না, তুরস্ক সামনের সারিতে প্রাপ্য জায়গা দখল করে নিবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ