রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের কারাগার থেকে বেরিয়ে যাওয়া ২ ফিলিস্তিনি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হাই-সিকিউরিটি গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে দু’জনকে আটক করা হয়েছে। ইসরায়েলের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) নাজরাথ শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি। তারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘ইসলামি জিহাদের’ সদস্য।

গত দুই দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলের কোনো কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের পালানোর মতো বড় ঘটনা ঘটে। এটিকে কারাগারের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা বলছে ইসরায়েলের গণমাধ্যম। এমনকি যে সুড়ঙ্গ ব্যবহার করে বন্দিরা পালিয়েছেন, সেটির কাছের একটি পর্যবেক্ষণ টাওয়ারে থাকা নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে।

সম্প্রতি ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যেতে সক্ষম হন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কারাগারের টয়লেটে সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে যান।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হলেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য।

জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আবারও ধরতে তাদের স্বজনদের গ্রেফতার করার কৌশল অবলম্বন করেছে ইসরায়েল। এজন্য পশ্চিম তীরের অন্তত ছয়টি পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তারা। এছাড়া পলাতকদের ধরতে পশ্চিম তীরের জেনিনের সন্দেহভাজন স্থানগুলোতে ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রতিটি সড়কে সেনা মোতায়েন করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ