শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি। শনিবার তিনি রাজ্যের রাজভবনে গভর্নর বা রাজ্যপাল আচার্য্য দেবব্রতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই তিনি এ পদত্যাগ করায় বিজেপি শিবিরে নানা জল্পনা শুরু হয়েছে।

শনিবার সংবাদ সম্মেলনে বিজয় রুপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পাল্টায়।’ তিনি বলেন, ‘আমার দায়িত্ব পালনের সময় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে রাজ্যের উন্নয়নের সুযোগ পেয়েছি।’

তিনি হঠাৎ কেন পদত্যাগ করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপির জন্য পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়।

রুপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।’

আগামী বছর গুজরাটে বিধানসভার ভোট হওয়ার কথা। পদত্যাগপত্র জমা দেওয়ার পরে রূপাণী বলেন, ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিজেপি গুজরাতে বিধানসভা ভোটে লড়বে।’

নরেন্দ্র মোদি এবং আনন্দীবেন পটেলের পরে ফের গুজরাতের এক বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই সরতে হল। ২০১৪-য় মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর উত্তরসূরি মনোনীত হন আনন্দীবেন। কিন্তু ২০১৬-র অগস্টে ইস্তফা দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রুপানি। তার নেতৃত্বেই ২০১৭-র বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা ও ইন্ডিয়া এক্সপ্রেস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ