রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে ইসলামাবাদ-কাবুল রুটে ফ্লাইট পরিচালনা করবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

তথ্যটি নিশ্চিত করে পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ‘ফ্লাইট চালুর বিষয়ে সব পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছি। আগামী ১৩ সেপ্টেম্বর প্রথম ফ্লাইট কাবুলের উদ্দেশে ছেড়ে যাবে।’

যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, ফ্লাইট চালু করতে মানবিক সহায়তা সংস্থা ও সাংবাদিকদের কাছ থেকে কমপক্ষে ৭৩টি অনুরোধ পেয়েছি।

এর আগে গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল পর দেশটির সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় আন্তর্জাতিক বিশ্ব। তবে বিদেশি নাগরিক ও হুমকিতে থাকা আফগানদের সরাতে ৩১ আগস্ট পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে বিশেষ সামরিক ফ্লাইট পরিচালিত হয়। বর্তমানে বিমানবন্দর সচল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তালেবান। এ কাজে কারিগরিভাবে সহায়তা করছে কাতার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ