রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইভরিকোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সেনাবাহিনী জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার এ বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোন এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল। বিবৃতিতে আরো বলা হয়, ওই হেলিকপ্টারে থাকা সকলে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

আইভরিকোস্টের সামরিক বাহিনী কয়েকবার সন্দেহভাজন জিহাদিদের হামলার শিকার হয়েছে। বিশেষ করে বুরকিনা ফাসো সীমান্তে তারা এসব হামলার কবলে পড়ে।

গত জুনে টোগোলোকায়ি অঞ্চলে শক্তিশালী এক বিস্ফোরণের ঘটনায় দুই সৈন্য ও ফ্রান্সের এক সৈনিক প্রাণ হারান। ২০২০ সালের জুনে কাফোলোতে এক হামলায় ১৪ সৈন্য নিহত হন। একই এলাকায় গত মার্চে চালানো আরেক হামলায় তিন সৈন্য প্রাণ হারান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ