মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

আগামীকালই শপথ নিচ্ছে তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথের জন্য ঐতিহাসিক ১১ই সেপ্টেম্বরকে (শনিবার) বেছে নিয়েছে। কাবুল দখলের ২২ দিন পর সরকার গঠন করার ঘোষণা দেয় তালেবান। এ শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চীন ও ইরানসহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

উল্লেখ্য ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ঘটনায় আল কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এ হামলার জন্য ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন তালেবান সরকারের প্রতি আহবান জানায় দেশটি।

কিন্তু তালেবান সরকার ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিক্রিয়ায় ২০০১ সালের ৭ই অক্টোবর আফগানিস্তানে হামলা করে দেশটি দখল করে নেয় আমেরিকা। ফলে পতন ঘটে তৎকালীন তালেবান সরকারের। আফগান দখলের ২০ বছর পর গত ৩১শে আগস্ট সেখান থেকে সমূলে বিতাড়িত হয় আমেরিকা।

গত ১৫ই আগস্ট কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।

জানা যায়, শপথ অনুষ্ঠানে ইরান, তুরস্ক, রাশিয়া, চীন, কাতার ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র: রয়টার্স

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ