রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

সন্ত্রাসবিরোধী আইনে গিলানির পরিবারের বিরুদ্ধে ভারতীয় পুলিশের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরের সদ্য প্রয়াত স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী শাহ গিলানির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতবিরোধী স্লোগান ও পাকিস্তানের পতাকায় গিলানির মরদেহ মোড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী কঠোর আইনে রোববার (৫ সেপ্টেম্বর) এ মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, গিলানির পরিবারের কিছু সদস্যদের বিরদ্ধে মামলা করা হয়েছে এবং বেআইনি কার্যকাণ্ড প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে তদন্ত শরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গিলানির আত্বীয়রা বিশেষ করে নারীরা পাকিস্তানি পতাকায় মোড়ানো অবস্থায় গিলানির মরদেহ রাখা রুমে পুলিশকে প্রবেশে বাধা দিচ্ছে। তবে পরিবারের সদস্যদের আটকে রেখে পুলিশ যখন মরদেহ নিয়ে যাচ্ছিল তখন তাদের কাঁন্নাকাটি ও চিৎকার করতে দেখা যায়।

গিলানির পুত্র নাসিম গিলানির অভিযোগ, বিভিন্ন রোগে অসুস্থ থাকার পরেও তার পিতাকে কয়েক বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল। গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে শ্রীনগরে ৯২ বছর বয়সে মৃত্যু হয় আলী শাহ গিলানির। মৃত্যুর পরে পুলিশ তার মরদেহ ছিনিয়ে নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াই দাফন করে।

তবে গিলানিকে জোরপূর্বক দাফন করার অভযোগ অস্বীকার করে এটিকে গুজব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ভারতীয় পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ