শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

শিক্ষার্থীদের টিকা নিতে উদ্বুদ্ধ করছেন মসজিদুল হারাম-নববির ইমাম ও খতিবগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করতে সৌদি আরবের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবগণ। ভ্যাকসিন গ্রহণের বিষয়ে কোন ধরনের গড়িমসি না করতেও শিক্ষার্থীদের প্রতি বিশেষ পরামর্শ দিয়েছেন তারা।

প্রায় এক সপ্তাহ আগে সৌদি আরবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে, পুরোদমে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছেন হারামাইন শরীফাইনের ইমাম ও খতিবগণ।

মসজিদুল হারামের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল জাহনী শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে তারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া স্বাস্থ নির্দেশিকা ও করোনা সতর্কতা ঠিকভাবে মেনে চলেন।

এদিকে মসজিদে নববীর খতিব আব্দুল্লাহ আল বাইজান তার জুমার বয়ানে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করোনা ভ্যাকসিন অবশ্যই গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত  ১৯ আগস্ট সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটিতে স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। এ সময় শর্ত দেয়া হয়েছিল ১২ বছর বা -এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের উভয় ডোজ অবশ্যই নিতে হবে।

সূত্র: আল-আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ