শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

মসজিদে নববির ১১ টি বড় দরজায় প্রজেক্টর স্ক্রিন স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমায়ের আহমেদ।।

সৌদি আরবের পবিত্র মসজিদের ব্যবস্থাপনা পরিষদের প্রধান ড. আব্দুর রহমান আস সুদাইস মসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন।

সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিআই এর খবর অনুযায়ী, মসজিদে নববির ১১টি বড় দরজায় প্রজেক্টর স্ক্রিন স্থাপন করা হয়েছে। এই প্রজেক্টর স্ক্রীন গুলোর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীরা সহজেই জানতে পারবেন কোন দরজা গুলোর মাধ্যমে তারা প্রবেশ করবেন এবং কোন কোন দরজা গুলো ব্যবহার করে তারা বের হবেন।

এছাড়াও এর মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই জানতে পারবেন ভিতরে কেমন ভিড় আছে এবং কী পরিমান মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।

ড. আব্দুর রহমান আল সুদাইস বলেন, এই প্রজেক্টর স্ক্রীন এর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীদের ভিড় কন্ট্রোল করা ও শৃঙ্খলা বজায় রাখা উদ্দেশ্য।

মসজিদে নববীর সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সাদ আল-আহমাদী বলেছেন, প্রাথমিকভাবে মসজিদে নববীর ১১ বড় বড় দরজায় প্রজেক্টর স্ক্রীন স্থাপন করা হয়েছে, এরপর আরো ১২ টি প্রজেক্টর স্ক্রীন বসানো হবে এবং সেন্টার কন্ট্রোল রুমের সাথে সবগুলোর সংযোগ স্থাপন করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ