রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তালেবানদের নতুন সরকার ঘোষণা ফের পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফের এক সপ্তাহের জন্য নতুন সরকার ঘোষণা স্থগিত করেছে আফগান তালেবান। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেছেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আফগানিস্তানের সবাইকে নিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক একটি সরকার গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে কারণে নতুন সরকার ঘোষণা করতে দেরি হচ্ছে।

তালেবানরা শনিবারই কাবুলে নতুন সরকার ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছিল। প্রথমে গত শুক্রবার নতুন সরকার ঘোষণার কথা বলা হয়েছিল। পরে তা একদিন পিছিয়ে শনিবার করা হয়। এবার তা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল।

তালেবান সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারই নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন। যিনি তালেবানের দোহা রাজনৈতিক কার্যালয়ের প্রধান ছিলেন।

বারাদারের সহায়তায় থাকবেন তালেবানের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।

মোল্লা ইয়াকুব বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে আছেন। অপরদিকে শের আব্বাস স্টানেকজাই কাতারের দোহায় থাকা তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন। আর তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয়াদি এবং ইসলাম অনুযায়ী শাসন নিশ্চিত করার বিষয়টি দেখভাল করবেন। তিনি সর্বোচ্চ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিসভায় ৮০ ভাগ আসনেই তালেবানের দোহা টিমের সদস্যরা থাকবেন বলেও জানা গেছে। হামিদ কারজাই কিংবা আব্দুল্লাহ আব্দুল্লাহ তালেবানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না বলে জানা গেছে। তবে মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও তারা উপদেষ্টা হিসেবে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া মন্ত্রিসভায় হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা পদ পাবেন বলে জানা গেছে। আফগানিস্তানের আলোচিত যুদ্ধবাজ নেতা হিজব-ই-ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার মন্ত্রিসভায় পদ না পেলেও পরিচালনা পর্ষদে থাকবেন বলে জানা গেছে।

সরকার গঠনের আগেই চার মন্ত্রীর নাম ঘোষণা করেছিল তালেবান। তারা হলেন, অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। তবে যাঁদের নিয়েই সরকার গঠন হোক না কেন আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার হাতেই সর্বোচ্চ ক্ষমতা থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তালেবানরা সবাইকে নিয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ইচ্ছার কথা বললেও এই অন্তর্বর্তীকালীন সরকারে শুধুমাত্র তালেবান নেতাদেরই প্রাধান্য দেখা যাচ্ছে। ১২ জন আলেমের একটি পরামর্শক কাউন্সিল বা শুরা সহ এটি ২৫ টি মন্ত্রণালয় নিয়ে গঠিত হবে এই সরকার।

এছাড়াও ছয় থেকে আট মাসের মধ্যে একটি সংবিধান এবং ভবিষ্যতের সরকারের কাঠামো নিয়ে আলোচনার জন্য আফগান সমাজের প্রাচীন ও গোত্রীয় প্রতিনিধিদের একত্রিত করার উদ্দেশ্যে একটি লয়া জিরগা বা বিশাল সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ