শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

উত্তরপ্রদেশ রাজ্য জমিয়তের সভাপতি নির্বাচিত হলেন মাওলানা আব্দুর রব আজমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের উত্তরপ্রদেশের (ইউপি) আজমগড় জেলার বিখ্যাত আলেম ও ইসলামিক স্কলার মাওলানা আব্দুর রব আজমীকে জমিয়তে উলামা হিন্দের (মাওলানা মাহমুদ মাদানী অংশ) ইউপির সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) ভারতের স্থানীয় একটি সম্মেলন শেষে তাকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা মাহমুদ আস‌আদ মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তের উলামা আজমগড়ের সাবেক সভাপতি মাওলানা আনওয়ার হোসাইন।

[caption id="" align="aligncenter" width="326"]May be an image of 1 person and sitting নব নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুর রব আজমী[/caption]

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদ মাদানী বলেন, জমিয়তের ইতিহাস ভারত স্বাধীনের ইতিহাস। জমিয়ত শুধু ভারতকে বৃটিশের গোলামী থেকে স্বাধীন করেই ক্ষান্ত হয়নি। বরং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছে। এখনো দেশের আনাচে-কানাচে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখছে আকাবিরের সংগঠন জমিয়ত।

এ সময় তিনি সবাইকে জমিয়তের ছায়াতলে শামিল হওয়ার আহবান জানান।

ভারতের আজমগড়ে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা বরকতউল্লাহসহ জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ