রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করেছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদ্য সাবেক আফগান সরকারের কিছু ইমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে গুগল। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

[caption id="" align="aligncenter" width="328"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

সাবেক কর্মকর্তাদের এবং তাদের আন্তর্জাতিক সহযোগীদের রেখে যাওয়া ডিজিটাল নথিপত্র তালেবানের হাতে চলে যাওয়ার আশঙ্কায় এমনটি করা হয়েছে বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।

আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন পৃষ্ঠপোষকতা পাওয়া সরকারের দ্রুত পতনের পর সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শত্রুদের খুঁজে বের করতে আফগানদের বায়োমেট্রিক এবং আর্থিক লেনদেনের ডাটাবেজ ব্যবহার করা হতে পারে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের গতকাল শুক্রবার দেওয়া বিবৃতিতে ইমেইল একাউন্ট বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে এতে বলা হয়, ‘আমরা নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কিছু একাউন্টের ব্যাপারে সাময়িক পদক্ষেপ নিচ্ছি।’

আফগান সরকারের মন্ত্রণালয়ের আইটি বিভাগের সাবেক এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তালেবানের পক্ষ থেকে সাবেক কর্মকর্তাদের ইমেইলের অধিগ্রহণ নিতে চায়। গত মাসে তালেবান তাঁকে সরকারি তথ্য সংরক্ষণ করতে বলে।

ওই কর্মকর্তা তালেবানের কথা না শুনে আত্মগোপনে চলে গেছেন। রয়টার্স তাঁর নামপরিচয় এবং তিনি কোন মন্ত্রণালয়ে কাজ করতেন, তা প্রকাশ করেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ