রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা পদত্যাগ করতে যাচ্ছেন। চলতি মাসেই তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার জাতীয় টিভি চ্যানেল ‘এনএইচ’-কে এ তথ্য জানিয়েছেন তিনি। এদিকে, শুধু প্রধানমন্ত্রী পদ থেকে নয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের দায়িত্বও ছেড়ে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

মাত্র এক বছর আগেই শারীরিক অসুস্থতার কারণে দলীয় প্রধানের পদ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার পরই দায়িত্ব গ্রহণ করেন সুগা। সাধারণ নির্বাচনে জয়ের মাধ্যমে বসেন প্রধানমন্ত্রীর মসনদে। কিন্তু করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা কমেছে ৩০ শতাংশ।

বাধার মুখেও টোকিওতে অলিম্পিক আয়োজন করায় তীব্র সমালোচনার মুখে পড়েন সুগা। সব মিলিয়ে আজ শুক্রবার এক জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আকস্মিক এ ঘোষণা তখনই এলো, যখন শোনা যাচ্ছে সুগা দেশ পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারেননি। করোনা ঠেকাতে জাপানে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।

দেশটিতে ১ কোটি ৫০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও এখনো ধীরগতিতে চলছে টিকাদান কার্যক্রম। করোনার কারণে জাপানে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ