শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

তালেবানের সঙ্গে কাজ করতে চায় ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে কাজ ও সরাসরি যোগাযোগ রাখতে চায় ব্রিটেন। শুক্রবার পাকিস্তান সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, তালেবানের সঙ্গে কিছু মাত্রায় সহযোগিতা ছাড়া কাবুল থেকে ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হত না।

ডমিনিক রাব বলেন, তালেবানকে স্বীকৃতি দেবে না ব্রিটেন। কিন্তু আফগানিস্তানের নতুন বাস্তবতা মেনে নিতে হবে। ব্রিটেন চায় না দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ুক। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তালেবানের সঙ্গে কাজ ও সরাসরি যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি।

পাকিস্তান পৌঁছার আগে বৃহস্পতিবার আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করেছেন ডমিনিক রাব। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ডমিনিক রাবের সফরে কাবুল বিমানবন্দর ফের চালু করা এবং স্থল সীমান্তের মাধ্যমে বিদেশি নাগরিক ও আফগানদের নিরাপদে দেশ ছাড়া নিশ্চিত করা। সূত্র: রয়টার্স

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ