শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

করোনায় বিশ্বে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণের গতি। বরং উল্টো বিশ্বের বেশ কয়েকটি দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৬৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১৫০ জন। এর আগের দিন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মারা গেছেন আর ১০ হাজার ৪৯৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬৭৪ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৫৭ হাজার ৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৩৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৪৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯১৬ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৭১২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ