শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

কাশ্মীরের গৃহবন্দি স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা প্রবীণ রাজনীতিক সৈয়দ আলি শাহ গিলানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

[caption id="" align="aligncenter" width="343"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন। [/caption]বুধবার রাতে শ্রীনগরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

অল পার্টিজ হুররিয়াত কনফারেন্সের নেতা আবদুল হামিদ লোনের বরাত দিয়ে ডন এ কথা জানিয়েছে।

স্বাধীনতাকামী এই নেতা দীর্ঘ দিন ধরেই গৃহবন্দি ছিলেন। গত বছর হঠাৎ করেই স্বাধীনকামী সংগঠনগুলোর জোট হুররিয়াতের নেতৃত্ব থেকে ইস্তফা দেন গিলানি।

এদিকে স্বাধীনতাকামী এই নেতার মৃত্যুতে সেখানে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

[caption id="" align="aligncenter" width="349"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]পরিবারের পক্ষ থেকে গিলানির মৃত্যুর খবর জানানো হলে নিরাপত্তা বাহিনী কাঁটাতার দিয়ে তার বাসায় যাওয়ার পথ বন্ধ করে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।

আলি শাহ গিলানি ১৯২৯ সালে বারামুলায় জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এর পরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ