মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শখের বারান্দা বাগানের পরিচর্যার করার সহজ ৪ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাছ দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। এতে করে সবুজের ছোঁয়ায় বদলে যেতে পারে আপনার অন্দরসজ্জা সেই সাথে খরচও কম। কিন্তু যাদের বাগান করার তেমন অভ্যাস নেই তারা হয়ত নিজের অজান্তেই ভুল করে ফেলছেন। এতে করে গাছের ক্ষতি হচ্ছে। তবে কিছু নিয়ম মেনে চললেই গাছ দ্রুত বেড়ে উঠবে আর সুসজ্জিত করবে আপনার ঘর।

[caption id="" align="aligncenter" width="340"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

পানি: অনেকে গাছের যত্ন নিতে গিয়ে বেশি পানি দিয়ে ফেলেন। ফুলের গাছ ছাড়া অন্যান্য গাছে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এজন্য গাছ কেনার সময় জেনে নিন কতদিন পর পর পানি দিতে হবে। কারণ বেশি পানিতে গাছ মরে যাবে।

আলো: গাছের খাদ্যের জন্য সূর্যের আলোর প্রয়োজন, এটা আমরা সকলেই জানি। কিন্তু সরাসরি সূর্যের আলোয় রাখলে অনেক গাছই শুকিয়ে গিয়ে মরে যায়। তাই এমন জায়গায় গাছ রাখতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, কিন্তু সূর্যের আলো সরাসরি দু’-তিন ঘণ্টা গাছের গায়ে লাগবে না।

[caption id="" align="aligncenter" width="354"]May be an image of book বইটি কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

পরিবর্তন নয়: কোনও গাছকে শুরু থেকেই যদি কম আলোয় রাখেন, হঠাৎ প্রচণ্ড আলোয় নিয়ে গেলে তারা মানিয়ে নিতে পারে না। এতে করে নেতিয়ে পড়ে মরে যায় গাছ। যদি জায়গা বদল করতেই হয়, একটু একটু করে আলোতে নিয়ে যান। গাছকে মানিয়ে নিতে সময় দিন।

গাছ বাছাই: যদি গাছের পরিচর্যা করা নিয়ে তেমন অভিজ্ঞতা না থাকে, তা হলে শুরুতে সাকুলেন্ট বা মানি প্ল্যান্টের মতো গাছ বেছে নিন। যাতে খুব বেশি যত্ন ছাড়াই তারা বেড়ে ওঠে। তারপর কিছুদিন পর অন্য গাছ রাখা শুরু করুন।

কোনও গাছের পাতা শুকিয়ে গেলে, ডগা বাদামি হয়ে গেলে নিয়মিত সেগুলো একটি কাঁচি দিয়ে কেটে ফেলুন। না হলে গাছের সব পুষ্টি ওই অঙ্গের পিছনে চলে যাবে, বাকি গাছ পর্যাপ্ত পুষ্টি পাবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ