শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

তালেবানদের কারিগরি সহায়তা দিতে আফগানিস্তানে কাতারের টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু করতে কারিগরি সহায়তার করার জন্য কাতারের একটি টিম আফগানিস্তানে অবতরণ করেছে।

সংবাদ মাধ্যম এএফপির উদ্ধৃতি দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা শুরু করার বিষয় আলোচনা করতে কাতারের এই টিম আফগানিস্তানে এসেছে।

গত সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করে। এরপর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে। কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবলের অভাব রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছ, তালেবানের সহায়তা আহ্বানে সাড়া দিয়ে কাতারের এই টেকনিক্যাল টিম আফগানিস্তানে এসেছে। যদিও দুই পক্ষ এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছায়নি। তবে এ বিষয়ে কাতার ও তালেবানের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

এএফপি জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম এবং দেশত্যাগে ইচ্ছুকদের চলে যেতে ফ্লাইট শুরুর চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে কাতার সরকার কিংবা তালেবান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ