মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৪২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৩২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৪৪০ জন।

এর আগে রোববার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ৬৬৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৭৮৯ জন।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৯ হাজার ৯০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২৮৯ জন। শুক্রবার (২৭ আগস্ট) মারা গেছেন ১০ হাজার ৭৫৫ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ১২ হাজার ৩১ জন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মারা যান ১১ হাজার ১৭৪ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ১৬ হাজার ৫৭১ জন। বুধবার (২৫ আগস্ট) মারা যান ১০ হাজার ৪২৪ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৫৪ হাজার ৪৭৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৬৮৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৩৮৭ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৭ লাখ ৪১ হাজার ৮১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ