শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজের বৈঠক হয়েছে। ১০ বছরের মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের এটাই প্রথম বৈঠক। চলতি বছর জুন মাসে ইসরায়েলে নতুন সরকার গঠিত হয়। এর আগে প্রায় এক যুগ ক্ষমতায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৫ বছর বয়সী আব্বাসের সঙ্গে বেনি গানৎজের বৈঠকে গুরুত্ব পেয়েছে ‘গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো’।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এরপরপরই এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পরে এক টুইট বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজ বলেন, ফিলিস্তিনের অংশে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে কাজ করবে ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ