শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

বসনিয়ার সারায়েভোতে মসজিদ উদ্বোধন করলেন প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়া-হার্জেগোভিনার প্রাচীন মসজিদ পুনঃসংস্কারের পর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

গত শুক্রবার (২৭ আগস্ট) ষোলো শতকের বাসকারসিজা মসজিদ তিনি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে এরদোগান মুসলিমদের সন্তান নিয়ে মসজিদে আসার আহবান জানিয়ে বলেন, ‘এই মসজিদ মুসলিম জাতির জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও পাঠদানের মূলকেন্দ্র। এর পাশাপাশি তা আমাদের অন্যতম ধর্মীয় প্রতীক।’

মসজিদের পুনঃসংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, ‘বাসকারসিজা মসজিদ সারায়েভো শহরের গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম প্রতীক। ছয় বছর আগে মসজিদটি পুনঃসংস্কার করে আগের গৌরবে ফিরিয়ে নিতে আমরা উদ্যোগ গ্রহণ করি।’

অমুসলিমদের মসজিদে আসার আমন্ত্রণ জানিয়ে এরদোগান বলেন, ‘আমাদের অমুসলিম বন্ধুদের আমরা মসজিদে আসার আন্তরিক আমন্ত্রণ জানাই। কোনো দ্বিধা বা ভয় ছাড়াই তাঁরা এখানে আসতে পারবেন।’

১৫২৭ সালে প্রথম সারায়েভোর মূলকেন্দ্র বাসকারসিজা চত্বরে মসজিদটি নির্মিত হয়। এরপর ১৬৯৭ সালে তা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। ১৭৬২ সালে মেহমেদ পাশা মুহসিনোভিকের সময় মসজিদে নতুন করে রং ও সাজসজ্জা দেওয়া হয়।

১৯৯২ ও ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় এর মিনার, গম্বুজ ও দেয়ালের ব্যাপক ক্ষতি হয়। পরে জরুরি মেরামতের পর মসজিদটি পুনরায় চালু করা যায়। এরপর ২০১৭ সালে তুরস্কভিত্তিক সংস্থা সম্প্রতি মসজিদ কাঠামোর সম্মুখভাগ ও গম্বুজ মেরামতের কাজ শুরু করে ২০২০ সালে সম্পন্ন করে। ইসলামিক ইউনিয়ন অব বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো ওয়াকফ ডিরেক্টরেট পুনঃসংস্কার কাজে সহায়তা করে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ