শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী নির্বাচনে উত্তরপ্রদেশের ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো: ব্যারিস্টার ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কট্টর হিন্দুত্ববাদী যোগি আদিথ্যনাত শাসিত ভারতের উত্তরপ্রদেশে আগামী নির্বাচনে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।

শুক্রবার হিন্দি টেলিভিশন চ্যানেল এবিপি লাইভ-এ ‘শিখর সম্মেলন-উত্তর প্রদেশ’-শীর্ষক বিশেষ টকশোতে এ ঘোষণা দেন তিনি।

ওয়াইসি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করা। উত্তরপ্রদেশে আমাদের দল ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, আমি ইউপিতে (উত্তরপ্রদেশ) বিজেপিকে পরাজিত করতে চাই। রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে যা হচ্ছে তা সহ্য করা যায় না। ইউপিতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে আগামী বছরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটিকে ঘিরে এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেরও সমালোচনা করেন হায়দরাবাদের এ সংসদ সদস্য।

ওয়াইসি বলেন, ইউপিতে সব দলই মুসলিমদের বিষয়ে কথা বলতে ভয় পায়। মায়াবতী এবং অখিলেশ একসঙ্গে নির্বাচন লড়েছেন, কিন্তু তাদের নিজস্ব ভোটাররা পালিয়ে গেছে। তাদের ভোট ব্যাংক কখনো মুসলিম ছিল না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ