রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অবশেষে কাবুল ছেড়েছে যুক্তরাজ্যের শেষ বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের শেষ বিমান অবশেষে কাবুল ছেড়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে থাকা ব্রিটিশ সেনা ও নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ সমাপ্ত করল দেশটি।

আফগানিস্তানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লওরি ব্রিস্টো বলেন, প্রায় ১৫ হাজার ব্রিটিশ নাগরিক, আফগান স্টাফ এবং ঝুঁকিতে থাকা অন্য মানুষদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

এক টুইট বার্তায় যুক্তরাজ্যের এই রাষ্ট্রূদূত বলেন, অপারেশন সমাপ্তি ঘোষণার সময় এসেছে। কিন্তু এখনও যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় আমরা তাদের ভুলে যাইনি। তাদের সহায়তায় যা করা যায় যুক্তরাজ্য তা করবে। তিনি আরও বলেন, আমরা সাহসীদের কখনও ভুলি না। তাদের নিরাপদে ও শান্তিতে থাকার অধিকার রয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের তালেবান সরকার পুনরুদ্ধার করে কাবুল। এরপর হাজারো আফগান নাগরিক দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেন। বিগত ২০ বছর তালেবানের বিরুদ্ধে যুদ্ধে এই নাগরিকরা পশ্চিমা সামরিক বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ