রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক।’

স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাইডেন এক বিবৃতিতে এ কথা বলেন।

জো বাইডেন বলেন, ‘তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না।’

কাবুলে আইএসের হামলার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘কাবুল থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে আনার কাজ খুব শিগগিরই শেষ হবে। কারণ আফগানিস্তানে আইএসের হুমকি বাড়ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ