মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ভেনেজুয়েলায় ভূমিধস ও বন্যায় অন্তত ২০ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলিয় মেরিদা প্রদেশে ভারি বর্ষণের পর ভূমিধস ও বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। বন্যার কারণে ভেনেজুয়েলার অন্তত ৯ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

মেরিদা প্রদেশের গভর্নর জানিয়েছেন, বন্যায় ১২শ’র বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আটকা পড়েছে আড়াই হাজারের বেশি মানুষ। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়েছে টেলিফোন সংযোগ। বন্যার পানিতে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাওয়ায় বেশ কিছু শহর ও গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটির ৫৭ মিউনিসিপ্যালিটির ৫৪ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। অন্তত ১৪০ জন জরুরি কর্মীসহ উদ্ধারকাযে সহায়তা করছে দেশটির সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার, ওষুধ, বিশুদ্ধ পানিসহ জরুরি ত্রাণ পাঠানোর আহবান জানিয়েছে দেশটির সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ