মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

নাইজারে সংঘর্ষে নিহত ৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের দক্ষিণাঞ্চলে দেশটির সেনা সদস্যদের সঙ্গে বোকো হারামের সংঘর্ষে ৬৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন সেনা সদস্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকো হারামের একশ জনের মতো হামলা চালায় সেনা চেকপোস্টে। এ সময় ১৬ জন সেনা সদস্য মারা যান এবং আহত হন আরও নয়জন।

বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বোকো হারাম হামলা চালালে পাল্টা আক্রমণে ৫০ জন হামলাকারী নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

২০০৯ সালে দক্ষিণাঞ্চল থেকে প্রথম হামলা শুরু করে বোকো হারাম। এরপর সহিংস হামলা ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ চাদ, ক্যামেরুনসহ কয়েকটি দেশে।

মঙ্গলবারের এ হামলার টার্গেট ছিল বড়ুয়া শহরটি। যেখানে ২০১৫ সালে বিদ্রোহীদের হত্যাযজ্ঞের পর পালিয়ে যাওয়া লোকজন পরে ফিরে এসে আশ্রয় নেয়। যদিও কর্তৃপক্ষ বলছে, ফেরত আসা লোকজনকে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে।

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের তালিকায় দারিদ্র্য সীমার নিচে থাকা নাইজার বহুবার বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে দুই সীমান্ত থেকে। দেশটির ডিফা অঞ্চলটিতে তিন লাখ শরণার্থী বসবাস করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ