মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অপরাধে বাংলাদেশিসহ ৫৫ জনকে আটক করেছে দেশটির নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেন্নিথ তা আই কিয়াং এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় চালানো এই অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। এবং একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ জন অভিবাসী কাজ করেছিলেন বলেও জানানো হয়।

প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৪৮ জন এবং ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটককৃতরা কেউই তাতে নিবন্ধন করেননি বলেও তিনি অভিযোগ করেন।

আটককৃতদের প্রথমে কোভিড-১৯ টেস্ট করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

উল্লেখ্য, মালয়েশিয়ার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটির বিভিন্ন রাজ্যে চলমান রয়েছে ‘ন্যাশনাল রিকভারি প্ল্যান’ এর প্রথম ধাপের লকডাউন। পাশাপাশি দেশটিতে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) স্বাস্থ্যবিধি সুরক্ষা শতভাগ কার্যকর করতে গত ১ জুলাই থেকে দেশজুড়ে অভিযানে নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১টি সংস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ