মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

পাবজি-ফ্রি ফায়ার খেলতে খেলতেই ট্রেনে চাকায় পিষ্ট হলো ৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল চার কিশোর। সে সময় মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা।

তাইতো ট্রেনের হুইসেল শেষ পর্যন্ত তাদের কানে পৌঁছায়নি। ফলে যা হওয়ার তাই হলো। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পাবজি-ফ্রি ফায়ার গেম খেলতে খেলতেই ট্রেনের ট্রেনে কাটা পড়ে চার কিশোরের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় ঘটেছে এই ঘটনা।

স্থানীয়রা জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেললাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেললাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন।

কিন্তু চার কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয় তাদের। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চারটি দেহ। খবর পেয়ে রেল পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের ছিন্ন-বিচ্ছিন্ন দেহাংশ উদ্ধার করে।

নিহত ওই চার কিশোর চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মৃতদের পরিবার জানিয়েছে, ওই কিশোররা সবাই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতো। গত রোববার রাখি পূর্ণিমার ছুটি থাকায় বাড়ি এসেছিল তারা।

এ ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কার বলেন, ‘আমরা ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যুর ঘটনার খবর পেয়েছি। মৃতদের আত্মীয়-স্বজনরা তাদের সৎকার কাজ করেছেন বলেও জেনেছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ