বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ইউনিট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ১৯২ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৩ জন।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে পাওয়া মমেকের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ৫ জনের মধ্যে ৪জন করোনা আক্রান্ত হয়ে এবং ১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মমেকের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মুহা. মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহের খালেদা বেগম (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫) ও গফরগাঁওয়ের আনোয়ারা (৬৫), শেরপুরের নালিতাবাড়ীর রঞ্জিত সাহা (৬০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন গাজীপুরের শরীফা খাতুন (৫৫)।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮৬ টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৫৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২ হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ