শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

তাকমিল পরীক্ষার উত্তরপত্র দেখার বিল বিতরণ শুরু করেছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: গতবছরের তাকমিল পরীক্ষার উত্তরপত্র দেখার বিল (টাকা) বিতরণ শুরু করেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা প্রদান করেছে কওমি মাদরাসার এ বোর্ডটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত মুমতাহিনদের জানানাে যাচ্ছে যে, ১৪৪২হিজরী/২০২১ঈসাব্দ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) মারহালার মুমতাহিন বিল বিতরণ শুরু হয়েছে। সুতরাং আল-হাইআতুল উলয়া এর উত্তরপত্র ফেরত গ্রহণ রশিদ জমা দিয়ে বেফাক অফিস থেকে মুমতাহিন বিল গ্রহণ করা যাবে। একই মাদরাসার একাধিক মুমতাহিন বিল একজনের মধ্যমে উঠানাের ক্ষেত্রে প্রত্যেক মুমতাহিনদের স্বাক্ষর ও মাদরাসার সীল সম্বলিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ