বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩১৮, মৃত্যু ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩১৮ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৯০ জন। এদিন মৃত্যুবরণ করেছে ১০ জন।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৪৫টি। নতুন আক্রান্তদের মধ্যে ২০২ জন মহানগর এলাকা এবং ১১৬ জন উপজেলা এলাকার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান উপজেলায় ৩৪ জন। এ ছাড়া হাটহাজারি উপজেলায় ২৩ জন, সীতাকুণ্ড উপজেলায় ১১ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ