রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ালে পরিণতি হবে করুণ: যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ায় তবে এর পরিণতি করুণ হতে পারে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র বলেন, সময়সীমা শেষের দিকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

কিন্তু তারা যদি এই সময়সীমা বাড়ায় তাহলে তারা নিজেরাই দখলদার বলে গণ্য হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যদি এর সময়সীমা বাড়াতে চায় তবে উত্তর হবে না। সেই সঙ্গে ফলও ভোগ করতে হবে। সূত্র: স্কাই নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ