মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ক্ষমা করল তালেবান, ফিরতে পারবেন দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।

গতকাল রোববার এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি বলছে, তারা দুজনই যে কোনো সময় সম্পূর্ণ নিরাপদে দেশে ফিরতে পারবেন।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের শীর্ষ নেতা খলিলুর রহমান হাক্কানি বলেছেন, আশরাফ ঘানি ও আমরুল্লাহ সালেহের সঙ্গে তালেবানের কোনো শত্রুতা নেই। আর একই কাতারে পড়বেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুলিল্লাহ মহিবও।

খলিলুর রহমান হাক্কানি স্পষ্ট করে বলেন, ‘আশরাফ ঘানি, আমরুল্লাহ সালেহ ও হামদুলিল্লাহ মহিবের সঙ্গে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। তাদের সঙ্গে কেবল ধর্মের কারণেই এতদিন শত্রুতা ছিল।

এতদিন আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা ঘোষণা করছি। আজ থেকে তাজিক, বেলুচ, হাজারা, পাশতুন সবাই আমাদের ভাই।’

তালেবানের এই নেতা দাবি করেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য ছিল সরকার ব্যবস্থায় পরিবর্তন ঘটানো। সেটি এখন বদলে গেছে। মার্কিন সেনাবাহিনী দীর্ঘদিন আমাদের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করছিল। কিন্তু আল্লাহ তাদের অস্ত্রকেই এখন আমাদের হাতে তুলে দিয়েছেন। যুদ্ধ পুরোপুরি ব্যর্থ হয়েছে।’

হাক্কানি আরও বলেন, আগামীতে তালেবানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে তাতে দেশের উচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন এবং শিক্ষিত ব্যক্তিরাই থাকবেন। আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠিত হবে।

গত মে মাস থেকে আফগানিস্তান দখলে অভিযান শুরু করে তালেবান এবং মাত্র তিন মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ২৮টি নিজেদের দখলে আনতে সক্ষম হয়। এরপর গেল ১৫ আগস্ট থেকে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণও নেয় তালেবান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ