মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কঙ্গোতে যানচলাচলে নিরাপত্তা প্রদান করছে বাংলাদেশি শান্তিরক্ষীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাম্বালেঙ্গা চলাচলকারী সকল যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা বিধানের নিমিত্তে কনভয় স্কর্ট পরিচালনা করছে বাংলাদেশি শান্তিরক্ষীরা।

জাতিসংঘ অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্যা ডিআর কঙ্গো (মনুস্ক) এর নর্দান সেক্টরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েবল ব্যাটালিয়ন (ব্যানআরডিবি)-৪ গত ০৭ আগস্ট ২০২১ তারিখ থেকে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কনভয় স্কর্ট পরিচালনা করছে।

কঙ্গোর ইথুরী প্রদেশের আওতাধীন ইরুমু টেরিটরী এলাকায় বিগত কয়েক সপ্তাহ যাবত বিদ্রোহী সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ সংঘটিত হয়। এ পরিস্থিতিতে ইথুরী প্রদেশের সম্মানিত গভর্নর সকল সাধারণ জনগণের নিরাপত্তা বিধানের স্বার্থে ফোর্স কমান্ডার ও নর্দান সেক্টর কমান্ডারকে কনভয় স্কর্ট প্রদানের জন্য অনুরোধ জানান।

এরই ধারাবাহিকতায় গত ০৭ আগস্ট ২০২১ তারিখ থেকে নর্দান সেক্টরের ব্যানআরডিবি-৪ কমান্ডা হতে লুনা এবং কমান্ডা হতে মাম্বালেঙ্গা চলাচলকারী সকল যানবাহন ও জনসাধারণের নিরাপত্তা বিধানের নিমিত্তে কনভয় স্কর্ট পরিচালনা শুরু করে।

সেই সাথে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড সংযোগ সড়কে নিরাপত্তা বিধান অব্যাহত রাখে। দূর্গম এলাকায় বিভিন্ন প্রতিকুল পরিস্থিতিসহ বিদ্রোহীদের এ্যাম্বুস উপেক্ষা করেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রতিদিন আনুমানিক শতাধিক বেসামরিক যানবাহনের স্কর্ট নিয়ে কমান্ডা হতে লুনা পর্যন্ত গমনাগমন অব্যাহত রেখেছে যা সামরিক ও বেসামরিক পরিমন্ডলে ব্যাপকভাবে সমাদ্রিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ