মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. স্মরণে চরমোনাই মাদরাসায় দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী দীনের একজন মর্দে মুজাহিদ ছিলেন। তিনি অকুতোভয় বীর সৈনিক ছিলেন। বাতিল শক্তি তার ভয়ে সদা কাঁপতো।

গত ২০ আগস্ট শুক্রবার বাদ জুমা চরমোনাই মাদরাসা মসজিদে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী নাস্তিক্যবাদী গোষ্ঠীর আতঙ্ক ছিলেন। আল্লামা বাবুনগরী ছিলেন দেশের শীর্ষ স্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন। তিনি সব সময় ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করে গেছেন।

তিনি আরও বলেন, মুরতাদ ওভ্রান্তমতাদর্শ ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে বাবুনগরী রহ. এরপ্রতিবাদীভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্ব স্মরণীয়হয়ে থাকবে। তিনি ওয়াজ-নসিহতের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈমান আকিদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন। তার ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

এ সময়উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরসহ চরমোনাই জামিয়ার সকল উস্তাদে মুহতারাম ও ছাত্রবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ