মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মসজিদুল হারামে জুমার দিনে ১ লাখ জমজম পানির বোতল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

মসজিদুল হারামে জুমার নামাজ ও ওমরাহ পালন করতে আসাদের মাঝে ১ লাখ জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে। হারামাইন কর্তৃপক্ষ এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন।

ওমরাহ পালনকারীদের মধ্যে ছিলেন সৌদি নাগরিক, দেশের অভ্যন্তরের প্রবাসী, বিদেশ থেকে আসা ইবাদতকারীরা।

সবক ওয়েবসাইটের তথ্য অনুসারে, মসজিদুল হারামে জমজম পানির  ইনচার্জ আব্দুর রহমান আল-জহরানি বলেন, ওমরাহ ও নামাজের জন্য আগতদের মধ্যে জমজমের পানি বিতরণের কর্মসূচি আগেই সাজানো ছিল।

৩৫০ জন শ্রমিক এবং২০ জন সৌদি ইনচার্জ জমজমের পানি বিতরণে অংশ নিয়েছিলেন। জমজমের পানির বোতল জুমার নামাজ ও খুতবার আগে বিতরণ করা হয়।

তিনি বলেন, সাফা ও মারওয়া, জানাজার স্থান, প্রথম তলা, দ্বিতীয় এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ ভবনে জমজমের পানি বিতরণ করা হয়েছে। জমজমের পানি বিতরণ টিমগুলো সিঁড়ি ও দরজার সামনে অবস্থান করছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ