শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

মধুর রয়েছে নানান গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু ঔষধি গুণেই নয়; বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারেন মধু। এর রয়েছে নানান গুণ-

ময়েশ্চারাইজার: ত্বকের আর্দ্রতা সুনিশ্চিত করতে মধুর কোনো বিকল্প হয় না। আপনার ফেসপ্যাকে নিশ্চিন্তে এটি যোগ করতে পারেন। দুধ, ময়দা, সর ইত্যাদি দিয়ে তৈরি বডিস্ক্রাবেও মধু যোগ করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

সর্দি-কাশি নিরাময়: মধুর প্রধান কাজ ছিল সর্দি-কাশি নিরাময়। ঠান্ডা লেগে গলা খুসখুস বা ঘুষঘুষে কাশি ইত্যাদি হলে মধু-লেবু মেশানো চা বা গরম পানীয় অত্যন্ত কার্যকর। যে কোনো গরম টক পানীয় গলার কাছে জমে থাকা কফ পাতলা করে দেয় আর মধুর প্রভাবে কমে প্রদাহ।

পোড়া সারানোর উপায়: পোড়া ত্বকের উপর মধু লাগালে ক্ষত তাড়াতাড়ি সারে। তবে তার উপরে গজ কাপড় জড়িয়ে রাখলে ভালো করবেন। দিনে তিন-চারবার ড্রেসিং পরিবর্তন করানোও দরকার।

অ্যান্টিসেপটিক মলম: কোথাও কেটে-ছিড়ে গেলে মধুর পরত লাগানোটা জরুরি, এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ক্ষত তাড়াতাড়ি সারাতে সাহায্য করে।

ব্রণ সারাতে: ত্বকে ব্রণের উপর মধু লাগিয়ে দেখুন। খুব তাড়াতাড়ি তা সারবে, পাশাপাশি দাগ-ছোপও মিলিয়ে যাবে সহজেই। ফেসমাস্কে মধু মেশালেও খুব ভালো ফল মিলবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ