বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতকে আফগানিস্তানে সব ধরণের কার্যক্রম চালানোর অনুমতি দিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ভারত তাদের অসম্পূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো শেষ করতে পারবে বলে জানিয়েছে তালেবান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাতে জানা যায়, ‘হাম মেহের বোখারি কে সাথ’ নামের পাকিস্তানি বিখ্যাত টিভি শোতে সাক্ষাৎকার দেন কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন। তিনি বলেন, ‘আফগানিস্তানে ভারতের কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তালেবানের পক্ষ থেকে কোনো বাধা নেই।’

তবে, সুহাইল শাহীন বলেন, ‘আমরা কোনো জাতি, গোষ্ঠী বা দেশকে আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনার কাজে নাক গলানোর সুযোগ দেব না। ভারত চাইলে অবকাঠামো খাতের প্রকল্পের কাজ চালিয়ে যেতে পারে, কারণ এগুলো জনগণের জন্য প্রয়োজন। তবে এই ভূমি প্রতিদ্বন্দ্বী কোনো দেশের বিরুদ্ধে (ভারত) ব্যবহার করতে চাইলে, সে সুযোগ দেওয়া হবে না।’

এক প্রশ্নের জবাবে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, ‘ভারত চাইলে তাদের প্রকল্পগুলো শেষ করতে পারবে। কিন্তু, আমাদের নীতি একদম পরিষ্কার। সেটি হচ্ছে—আফগানিস্তানের মাটি অন্য কারও বিরুদ্ধে ব্যবহৃত হতে দেব না আমরা।’ সূত্র: ডন নিউজ পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ