বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১ জনের করোনা শনাক্ত হওয়ায় নিউজিল্যান্ডে দেশব্যাপী লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এক ঘোষণায় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এক্সিওয়াস।

প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাছাড়া বিগত ১৭০ দিনের মধ্যে তিনিই ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, ওই লোকটি করোনার কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো নিশ্চিত জানা যায়নি। সিদ্ধান্ত অনুযায়ী, অকল্যান্ডে সাতদিন লকডাউন জারি থাকবে। আর সারাদেশে লকডাউন তিনদিন থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ