রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

কে হচ্ছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করেন৷ দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক ও করোনাকেন্দ্রিক স্বাস্থ্য সঙ্কটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি৷ তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসিন৷

দেশটির সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ করোনার কারণে নতুন নির্বাচনের সম্ভাবনা তিনি আগেই উড়িয়ে দিয়েছিলেন৷ তবে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি৷

রাজার ফরমান মেনে দেশটির পার্লামেন্ট মঙ্গলবার প্রত্যেক এমপিকে তাদের পছন্দ অনুযায়ী একজনের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে৷

সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যাকে চাইবেন, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন রাজা৷ তবে দেশটির রাজনৈতিক চিত্রও বদলাতে হবে বলে মত দিয়েছেন তিনি৷

‘‘বিষয়টি শুধু নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নয়, বরং রাজার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতির এমন এক ধারা চালু করা যা জনগণের জন্য শান্তিপূর্ণ,’’ রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম৷

উল্লেখ্য, ব্যাপক দুর্নীতিকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচনে ৬০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইউএমএনও দলের পতনের পর থেকে মালয়েশিয়াতে রাজনৈতিক অস্থিরতা চলছে৷ ওই সময় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট নির্বাচনে জিতলেও অন্তর্কলহের কারণে জোটটি টেকেনি৷ পরে ইউএমএনওসহ নির্বাচনে হারা কয়েকটি দলকে সাথে নিয়ে একটি জোট গড়তে সক্ষম হন মহিউদ্দিন ইয়াসিন৷

কিন্তু ওই জোটও বেশ ভঙ্গুর ছিল, বিশেষ করে ইউএমএনও-র সঙ্গে অন্য দলগুলোর বনিবনা হচ্ছিল না৷ ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ মাসের মাথায় ইয়াসিনকে পদত্যাগ করতে হলো৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার হলেন আনোয়ার ইব্রাহিম।

সূত্র: ডয়চে ভেলে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ