বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

তালাক ও ইদ্দত বিষয়ে একটি জরুরি মাসয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

এক মহিলাকে তার স্বামী এক তালাকে রাজয়ী দিয়েছে। তালাক দেয়ার দেড় মাস পর ঐ ব্যক্তি ইন্তেকাল করেছে। জানার বিষয় হল, এখন ঐ মহিলা কত দিন ইদ্দত পালন করবে? মাসিক হিসেবে যে ইদ্দত পালন করছিল সেটাই পূর্ণ করবে, নাকি স্বামী-মৃত্যুর ইদ্দত পালন করবে?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইদ্দত চলাবস্থায় ঐ মহিলার স্বামীর ইন্তেকালের কারণে তাকে এখন স্বামী-মৃত্যুর ইদ্দত পালন করতে হবে। অর্থাৎ স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। তালাকের ইদ্দত এখন আর পালন করতে হবে না।

-কিতাবুল আছল ৪/৪১২; আলমাবসূত, সারাখসী ৬/৩৯; বাদায়েউস সানায়ে ৩/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩১; রদ্দুল মুহতার ৩/৫১৩

উত্তর প্রদানে: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ